রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

মোড়েলগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মোড়েলগঞ্জ প্রতিনিধি, রফিকুল ইসলাম রুমি:

বাগেরহাটের মোড়েলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ ২০২৬) প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদ, দৈবঞ্জহাটি, মোড়েলগঞ্জ, বাগেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, দৈবঞ্জহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আলমগীর হোসেন, দৈবঞ্জহাটি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আবু বকর সিদ্দিক, মেহেরুন্নেসা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া দৈবঞ্জহাটি সেলিমাবাদ কলেজ, দৈবঞ্জহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, দৈবঞ্জহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হামচাপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা শাখার ৯০’র জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আহ্বায়ক ফেরদাউস হোসেন খান, সহ-সভাপতি এ এস এম সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক নুরুল আলম সোহাগসহ সেলিমাবাদ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews