মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নে জরুরি সভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে




মোঃ রফিকুল ইসলাম রুমি;

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে সেলিমাবাদ কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৬ নং চিংড়াখালী ইউনিয়নের সভাপতি আব্দুস সুবাহান মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানার সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইস্কান্দার আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ৯০’র ছাত্রদল ফোরামের আহ্বায়ক ফেরদাউস হোসেন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা, দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার ও সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, তেলিয়াতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান কাজী এবং সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের সদস্য দেলোয়ার হোসেন। সভায় বক্তারা দ্রুত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এসময় দৈবজ্ঞহাটি ও পার্শ্ববর্তী ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews