মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

মোড়েলগঞ্জে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত;

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে




 

মিজানুর রহমান মিলন; মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন এলাকায় নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষে এলাকাবাশির উদ্যেগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল দশ টায় পশ্চিম বহরবুনিয়া গ্রামের কাটাখাল এলাকার সূর্যমোহ খালের গোড়ায় ঘর-বাড়ি, রাস্তা, ব্রীজ রক্ষার দাবিতে এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ মানববন্ধনে বক্তৃতা করেন সভাপতি যুব জামায়েত বহরবুনিয়া ইউনিয়ন মো. মাসুদ পারভেস, সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন বহরবুনিয়া ইউনিয়ন মো. নাজুল হক, বিএনপি সভাপতি ৩ নং ওয়ার্ড বহরবুনিয়া ইউনিয়ন মো. এনায়েত হাওলাদার, সুপার ফজলুল করিম দাখিল মাদ্রাসা ফুলহাতা মাওলানা আ. হান্নান, সাবেক ইউপি সদস্য বহরবুনিয়া ইউনিয়ন মো. মোশাররফ হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইতমধ্যে নদী ভাঙ্গনের ফলে কয়েক শত বাড়ি-ঘর নদীতে বিলিন হয়েগেছে। হাজার হাজার মানুষ মাথা গোজার ঠাই হারিয়ে এলাকা ছেড়ে শহরে চলে গেছেন। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সকলের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তাহা না হলে এলাকার শত শত মানুষ গৃহহারা এবং কাটা খালের উপর পাকা ব্রীজটি ধসে পড়বে। নদী গর্ভে চলেযাবে হাজার হাজার একর ফসলি জমি। যার ক্ষতি এলাকার লোক কখনোই পোষাতে পারবেন না। এলাকাবাসী আরো বলেন, বিগত দিনে বহু সরকার এসেছে কিন্তু জনগণকে আসার আলো দেখিয়পছেন, বাস্তবে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেননি। আগামী বর্ষা মৌসুমির আগেই জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধ চায় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews