বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা; দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত; সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত; ঐতিহ্যবাহী দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে উত্তাল মোড়লগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজার; ​১নং সাদিয়া চাঁদপুর ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী গোলাম ছারোয়ারের ঈদ শুভেচ্ছা: বাগেরহাটের দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন; পানগুছি নদীতে সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; বিদ্যুৎস্পৃষ্টে মোঃ বাচ্চু শেখের মৃত্যু; প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন লক্ষ্যে স্মারকলিপি সরকারের সিনিয়র সচিব; শোক সংবাদ;

দাখিল ও এসএসসি সমমানের পরীক্ষা শুরু, মোরেলগঞ্জে প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত;

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

মোঃ রফিকুল ইসলাম রুমি;

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দাখিল, এসএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২ নম্বর কেন্দ্র কে কে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয়-এ মোট ১৯টি মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৭৭ জনের মধ্যে উপস্থিত ছিল ৩৪২ জন এবং অনুপস্থিত ছিল ৩৫ জন। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের ১৫ কর্মদিবসে মোট ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রের সচিব শহিদুল ইসলাম, সহকারী সচিব মোঃ বেল্লাল হোসাইন, কেন্দ্র সুপার দারুন কোরআন ফজলুল করিম দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সতীশ চন্দ্র মন্ডল এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মান্নান আলী উপস্থিত থেকে সার্বিক তদারকি করছেন। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews