মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন লক্ষ্যে স্মারকলিপি সরকারের সিনিয়র সচিব;

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ প্রতিনিধ মোঃ রফিকুল ইসলাম রুমি;

আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলার দৈবজ্ঞহাটীতে সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে, প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে স্মারকলিপি ও আবেদন পত্র জেলা প্রশাসক বাগেরহাট মহোদয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ,বাংলাদেশ সচিবালয়ে বরাবর প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে বাগেরহাট- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম এমপি মহোদয় জাতীয় সংসদে সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি উপস্থাপন করেছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে থানার দাবিতে এ অঞ্চলের জনসাধারণ বাগেরহাট জেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজার এবং গুরুত্বপূর্ণ এলাকায় থানার দাবিতে র‍্যালি, পথসভা সহ বিভিন্ন পরিসরে আন্দোলন অব্যাহত রেখেছেন।
অবহেলিত এ জনপদের নয়টি ইউনিয়নের জনগণের প্রাণের দাবি সেলিমাবাদ থানা বাস্তবায়ন।
এই অঞ্চলের নাগরিকদের প্রতি আমাদের আবেদন আপনারা স্ব স্ব জায়গায় থেকে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের জন্য আওয়াজ তুলুন– থানা চাই, থানা চাই, সেলিমাবাদ থানা বাস্তবায়ন চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews