সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

পানগুছি নদীতে সেতুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন;

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে




 

মোড়েলগঞ্জ প্রতিনিধি, মোঃ রফিকুল ইসলাম রুমি:

মোরেলগঞ্জ–শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে মোরেলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মনির কাজী, শরিফ মোস্তাফিজুর রহমান লিটু ও অ্যাডভোকেট ফারজানা আক্তার নিপাসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোশিউর রহমান। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পানগুছি সেতু নির্মাণ। সেতুটি বাস্তবায়িত হলে বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বক্তারা আরও বলেন, পানগুছি নদীর ওপর সেতু নির্মিত হলে মোড়েলগঞ্জ ও শরণখোলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মানববন্ধন থেকে দ্রুত পানগুছি সেতু নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews