রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনে শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত;

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

শেখ মিজানুর রহমান মিলন (বিশেষ প্রতিনিধি)

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন-এর শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষকমণ্ডলীর যৌথ উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুরের অধ্যক্ষ এবং সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনের সভাপতি প্রফেসর শেখ রফিকুল ইসলাম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ শাহ ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও দুর্নীতি দমন পিপি, জজ কোর্ট বাগেরহাটের অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, মোড়েলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কমিটির সভাপতি ইউনুস আলী আকন এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক (২নং পঞ্চকরণ ইউনিয়ন), খান কেরামত আলী (৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন), উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহিন ফেরদাউস হ্যাপি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খেলাফাত হোসেন খসরু, ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান জিয়ার ও সাধারণ সম্পাদক মো. আলম পারভেজ লিটন, ১নং তেলিগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিসহ মো. আলমগীর হোসেন চৌধুরী, পুটিখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম সোহাগ, মোহাম্মদ আরিফ হোসেন, সাংবাদিক শেখ মিজানুর রহমান মিলনরফিকুল ইসলাম রুমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

সভা শেষে বিদ্যালয়ের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে উপস্থিত সকল অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা জানান, সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় মতবিনিময় সভাটি সফল ও সার্থক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews