
শেখ মিজানুর রহমান মিলন ( বিশেষ প্রতিনিধি)
আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের স্বপ্নের প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি অর্জিত হয়েছে।
অতিরিক্ত আইজিপি (উন্নয়ন) মহোদয়ের নির্দেশনায় আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রস্তাবিত সেলিমাবাদ থানার স্থান সরেজমিনে তদন্ত ও পরিদর্শন করেন বাগেরহাট জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মহিতুর রহমান সাহেব।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রস্তাবিত সেলিমাবাদ থানা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক, বাগেরহাট জজ কোর্টের দুর্নীতি দমন কমিশনের সম্মানিত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল ভাইসহ দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার সাধারণ সম্পাদক আলম পারভেস লিটন ইউনিয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো নুরুল আলম সোহাগ হোসেন অ্যাডভোকেট খান কেরামত আলী মাস্টার মামাতুতুর রহমান বউ পীযূষ কুমার সাহা সহ স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরেজমিনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও পর্যালোচনা শেষে মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় থানার জন্য মোট তিনটি সুবিধাজনক স্থান (Choice) নির্বাচন করেন। তবে তিনি হাইওয়ে সংলগ্ন জনাব লুৎফর রহমান তালুকদারের বসতবাড়ির স্থানটিকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়ে মন্তব্য করেন।এবং দৈবজ্ঞহটীতে থানার উপযুক্ত স্থান বলে মন্তব্য করেন।
আমাদের দীর্ঘদিনের এই প্রাণের দাবি ও কাঙ্ক্ষিত স্বপ্ন খুব শিগগিরই বাস্তবে রূপ নেবে এই শুভ প্রত্যাশায়।
সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।