
মোঃ আবুরায়হান ইসলাম মোংলা উপজেলা প্রতিনিধি
মোংলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে অসহায় মানুষের আমিষের চাহিদা মেটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘বাঙালী ফাউন্ডেশন’। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় মোংলা পৌর শহরের ৪টি ওয়ার্ডে শনিবার (২৮ নভেম্বর)১ হাজার দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটির মূল পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাঙালী ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় দেশজুড়ে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাঙালী ফাউন্ডেশন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।