রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন;

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে



মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;

নওগাঁর মান্দায় চলতি আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রসাদপুর খাদ্য গুদামে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারি টিপু প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল সহ গণমাধ্যমকর্মী প্রমূখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান চলতি আমন মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ৯২৯ মেট্রিক টন ধান এবং ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৫ টাকা ও প্রতি কেজি চাল ৪৯ টাকায় কেনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews