সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা বিদ্যালয়ে নতুন অগ্রযাত্রার প্রত্যাশাঅ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষা ও উন্নয়নে আশাবাদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে




দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা বিদ্যালয়ে নতুন অগ্রযাত্রার প্রত্যাশা

অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষা ও উন্নয়নে আশাবাদ

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

প্রস্তাবিত সেলিমাবাদ থানার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রীদের জন্য আরও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরিতে নতুন আশার সঞ্চার হয়েছে।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ছাত্রীদের পড়াশোনার পরিবেশ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দৈবজ্ঞহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কুমার সাহা, বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার, দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার এবং সমাজসেবক ফেরদৌস হোসেন খান।

এছাড়াও সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর নারী শিক্ষার প্রসারে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নবনির্বাচিত কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় নবনির্বাচিত সভাপতি ও নির্বাহী পরিষদের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন নির্বাহী পরিষদের নেতৃত্বে দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় আগামী দিনে শিক্ষার আলো ছড়িয়ে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

—বাংলার আলো টিভি ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews