মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

দৈবজ্ঞহাটীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে চক্ষু শিবির ক্যাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে




দৈবজ্ঞহাটীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে চক্ষু শিবির ক্যাম্প
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ চক্ষু শিবিরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. অশ্চনা।
চক্ষু শিবিরটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু বকর, সহ-সভাপতি আবুল খায়ের শেখ এবং ইসলামী ছাত্রশিবিরের দৈবজ্ঞহাটী ইউনিয়ন সেক্রেটারি সাব্বির শেখ জয়। এছাড়া মো. নুরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পের কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা সহজলভ্য করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
চক্ষু শিবিরটি গ্যাকো ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এবং দৈবজ্ঞহাটী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
রফিকুল ইসলাম রুমি
বাংলার আলো টিভি ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews