রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

পিরোজপুর বাসস্ট্যান্ডে যত্রতত্র গাড়ি, চরম ভোগান্তিতে যাত্রী ও পথচারী

  • প্রকাশিত: বুধবার, ৫ অগাস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে




পিরোজপুর বাসস্ট্যান্ডে যত্রতত্র গাড়ি, চরম ভোগান্তিতে যাত্রী ও পথচারী
বাগেরহাট প্রতিনিধি : রফিকুল ইসলাম রুমি
পিরোজপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে প্রতিদিনই তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। নির্ধারিত স্থানের পরিবর্তে বাস, মাহিন্দ্রা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন সড়কের ওপর যেখানে-সেখানে অবস্থান করায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলাবদ্ধভাবে যানবাহন রাখার কার্যকর ব্যবস্থা না থাকায় ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। যাত্রী ওঠানামার সময় সড়কের ওপর যানবাহন দাঁড়িয়ে থাকায় পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং বাজারমুখী সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের মতে, সড়কের ওপর অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ভুক্তভোগী যাত্রী ও পথচারীদের দাবি, বাসস্ট্যান্ড এলাকায় নির্ধারিত স্থানে যানবাহন রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং বন্ধে প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে এনে যানজট ও জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews