মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

দৈবঞ্জহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে




বাগেরহাট প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
মোড়েলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী, দুর্নীতি দমন পিপি (বাগেরহাট জজ কোর্ট) এবং প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সংগ্রামী প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল নির্বাচিত হওয়ায় সর্বস্তরে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ উপলক্ষে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
এক শুভেচ্ছা বার্তায় পরিষদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজলের নেতৃত্ব, সততা ও দূরদর্শী দিকনির্দেশনায় দৈবঞ্জহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন মাত্রা অর্জন করবে। তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সাফল্য ও গৌরবের পথে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টদের দৃঢ় বিশ্বাস।
পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ তায়ালার নিকট তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক কামনা করেন।
— সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও এলাকাবাসীর পক্ষে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews