মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

রাজৈর নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি

◊বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রাজৈর নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফারুক গাজী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনজুরুল আলম খান, সুপার, শ্রেণীখালী এসাকিয়া স্মৃতি দাখিল মাদ্রাসা।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসানুল কামাল, সহকারী অধ্যাপক। এছাড়াও উপস্থিত ছিলেন অছিউর রহমান, আইসিটি শিক্ষক, মাওলানা মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক (আরবি), এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য মোঃ জিয়াউল হক, সপ্তম শ্রেণির শিক্ষার্থী, রোল নম্বর-১, পুরস্কার লাভ করেন, আরো অন্যান্য শিক্ষার্থীবৃন্দ পুরস্কার গ্রহণ করেন।

আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো এবং তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews