রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

আইফোনকে টেক্কা দিতে পিক্সেল সিরিজের নতুন লাইনআপ আনলো গুগল

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে


আইফোনের নতুন মডেল রিলিজের মাত্র এক মাস আগেই পিক্সেল নাইন সিরিজের নতুন লাইনআপ প্রকাশ করলো টেক-জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ প্রযুক্তির ক্যামেরাকেই মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে এবারের সিরিজে। সেইসাথে আনা হয়েছে ফোল্ডেবল ভার্সনের মোবাইলও। পিক্সেল নাইনের নতুন লাইনআপ ক্যালিফোর্নিয়ার মাউনন্টেইন ভিউয়ে প্রকাশ করে গুগল। এবারের সিরিজে থাকছে পিক্সেল নাইন, নাইন প্রো, প্রো এক্সএল ভ্যারিয়েন্ট। মিলবে ফোল্ডিং ফিচার সম্বলিত প্রো ভার্সনও।

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা ফিচার রয়েছে মোবাইলটিতে। এআইয়ের সাহায্যে করা যাবে ছবির ব্যাকগ্রাউন্ডের কারসাজিও। আমূল পরিবর্তন আনা হয়েছে ক্যামেরা সেটাপেও। ফ্রন্ট ক্যামেরায় ৪২ মেগাপিক্সেলের পাশাপাশি আল্ট্রাওয়াইড লেন্সেও রয়েছে বিস্তর তফাত। ১২ মেগাপিক্সেলের বদলে এবার ৪৮ মেগাপিক্সেলে রূপান্তরিত করা হয়েছে লেন্সটিকে।

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বিতা করতে বিশেষ বিশেষ আরও ফিচার এড করা হয়েছে গুগলের এআই চ্যাটবট জেমিনি’তে। যুক্ত করা হয়েছে লাইভ কনভারসেশন মোড। পিক্সেল নাইনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার একচুয়া ডিসপ্লে। আগের সংস্করণগুলোর চেয়েও যা ৩৫ শতাংশ বেশি উজ্জ্বল। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- পিক্সেল-অনলি ফিচার।

হার্ডওয়্যার-সফটওয়্যার ছাড়াও, লুকিংয়ে বেশ পরিবর্তনও আনা হয়েছে এবারের পিক্সেল সিরিজে। যার স্থায়িত্ব পিক্সেল ৮ এর চেয়েও দ্বিগুণ। এর পাশাপাশি, আগের সংস্করণগুলোর চেয়ে পাওয়া যাবে ২০ শতাংশ বেশি ব্যাটারি লাইফ।

উল্লেখ্য, পিক্সেল নাইন সিরিজের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আগস্টের ২২ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে ফোনগুলো। যদিও, এর ফোল্ডিং ভার্সন বাজারে আসবে চলতি বছরের সেপ্টেম্বরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews