
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
জুলাই–আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আজ, ৫ আগস্ট ২০২৬, বাগেরহাট আইনজীবী সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের বিশিষ্ট আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজলসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।