মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দৈবজ্ঞহাটী বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ; মোড়েলগঞ্জে ৩ নং পুটিখালি মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। মোরেলগঞ্জে বিপিজিএম রহমানিয়া বিদ্যালয়ের ৫৭ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা; ডাব চুরির অপবাদে বোন ও ভাগ্নেকে মারধর: রক্ষা করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নারী, স্বর্ণের চেইন ছিনতাই। হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি; মঠবাড়িয়ায় মা ইলিশ রক্ষায় নদীতে পথসভা, কঠোর নজরদারির দাবি। ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচন: ০২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো: ফরিদ শেখ-এর গণসংযোগ ও নির্বাচনি অঙ্গীকার। মোরেলগঞ্জে সততা ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট খান কেরামত আলী। মোড়েলগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন ।

দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে




মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি / শেখ মিজানুর রহমান মিলন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দৈবজ্ঞহাটি সেলিমাবাদ প্রেসক্লাবের সদস্যরা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, বেগম মেহেরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, যুবদল নেতা শেখ আসাদুজ্জামান বাদল, দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পীযূষ কুমার সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন মাস্টার মো. লুৎফর রহমান তালুকদার, মো. আলমগীর হোসেন চৌধুরী, খান বদিউজ্জামান, খান ফেরদৌস হোসেন, খান তুষার, মো. নুরুল আলম সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা, বিএনপি নেতৃবৃন্দ এবং দৈবজ্ঞহাটি সেলিমাবাদ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার আলো আরও বিস্তৃত করার ক্ষেত্রে অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা নবনির্বাচিত সভাপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews