রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুইজন আটক, একজনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোড়েলগঞ্জ বিশেষ প্রতিনিধি: মিজানুর রহমান মিলন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় দৈবজ্ঞহাটি ও পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ পরিচালিত এ অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মোঃ কাইয়ুম শেখ, পিতা—মৃত আব্দুল মান্নান শেখ, গ্রাম—মিত্রডাঙ্গ, দৈবজ্ঞহাটি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে মোঃ দেলোয়ার শেখ, পিতা—আব্দুল বারেক শেখ, গ্রাম—নূরুল্লাপুর, দৈবজ্ঞহাটি,কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews