
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
“সারা ইউনিয়নব্যাপী মহামারি ডেঙ্গু প্রতিরোধে—মশা নিধন কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচি” শীর্ষক এ উদ্যোগের আয়োজন করে ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব সোনাথ দে। প্রধান বক্তা ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শহিদুল হক বাবুল। বিশেষ বক্তা হিসেবে ছিলেন
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব প্রভাষক ফকির রাসেল আল-ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মো. আলী আজিম বাবুল। সভাপতিত্ব করেন ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. মজিদ ফরাজি। নুরুল ইসলাম সোহাগ সংগঠনিক মাসুদ মেম্বার
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব এ এম শামীম আহসান, সহ-সভাপতি জনাব মতিউর রহমান বাচ্চু, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী তাঁতি মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাবিনা ইয়াসমিন টুলু, বাগেরহাট জেলা যুবদলের সভাপতি জনাব আতিউর রহমান রাসেল এবং সাধারণ সম্পাদক জনাব শেখ নেয়ামুল কবির রাসেল।
কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা, এলাকায় পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। পাশাপাশি বেশি করে গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আয়োজনে: ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
বাংলার আলো টিভি ২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।