
শেখ মিজানুর রহমান মিলন বিশেষ প্রতিনিধি মোড়েলগঞ্জ বাগেরহাট বাংলার আলো টিভি ২৪
গতকাল ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টায় বাগেরহাট জেলা পুলিশ লাইনস চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইজিপি জনাব আলী হোসেন ফকির মহোদয়ের সঙ্গে বাগেরহাট জেলার পেশাজীবী প্রতিনিধি ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের অংশগ্রহণে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী একটি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল মাননীয় আইজিপি মহোদয়ের সঙ্গে সেলিমাবাদ থানা অতি দ্রুত ঘোষণার বিষয়ে আলোচনা করেন। এ সময় আইজিপি মহোদয় জানান, খুব শিগগিরই সেলিমাবাদ থানা ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।
সেলিমাবাদ থানা ঘোষণার এ আশ্বাস সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি আশাব্যঞ্জক বার্তা।https://www.banglaralotv24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।