
মোড়েরগঞ্জ বাগেরহাট বিশেষ প্রতিনিধ শেখ মিজানুর রহমান মিলন।
শাহ সুফি হযরত রজ্জব শাহের পুত্র শাহ সুফি হযরত নূরী শাহের স্মরণে ২১তম পবিত্র বার্ষিক ওফাত দিবস ও ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখিত তথ্য অনুযায়ী, আগামী ১৯ ও ২০ কার্তিক পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে জোকা দরবার শরীফ।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে রয়েছেন গদিনশীন ও শাহ সুফি মোঃ শাহাবুদ্দিন ফকির (শাহনূরী)। পবিত্র ওফাত দিবস ও ওরশ মোবারক উপলক্ষে দরবার শরীফে ধর্মপ্রাণ ভক্ত, আশেকান ও অনুসারীদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
ওরশ মোবারককে কেন্দ্র করে ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ ধরনের ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সুফি সাধকদের জীবনাদর্শ, আধ্যাত্মিক শিক্ষা ও মানবকল্যাণের বার্তা স্মরণ করা হয়। ওরস পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শেখ মিজানুর রহমান ডিয়ার সাধারণ সম্পাদক মোঃ মামুন হাওলাদার
সম্পাদক রফিকুল ইসলাম রুমি বাংলার আলো টিভি ২৪
www.banglaralotv24.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।