
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব পুটিখালী ফজলুল উলুম বহুমুখী ক্যাডেট মাদ্রাসা ও কওমিয়া শাখার উদ্যোগে ৯ম বার্ষিক দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ১৫ই নভেম্বর ২০২৬ ইং প্রথম দিন।
আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬, রবি ও সোমবার, পূর্ব পুটিখালী ফজলুল উলুম মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়ে। প্রতিদিন বাদ মাগরিব মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আল আমিন সাহেব, হযরত মাওলানা আলমগীর হোসেন ও হযরত মাওলানা আমিনুল ইসলাম জিহাদী।
মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব শেখ মোঃ আব্দুল হাই। সার্বিক পরিচালনায় থাকবেন হাফেজ ক্বারী মুহাঃ মিরাজুল ইসলাম।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মাহফিলের শেষ দিন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। এছাড়াও দুই দিনব্যাপী মাহফিলে ওয়াজ, নসিহত ও হালকায়ে জিকিরের আয়োজন থাকবে।
আয়োজক মাহফিল এন্তেজামিয়া কমিটি ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষকে মাহফিলে উপস্থিত হয়ে ওয়াজ ও নসিহত শ্রবণ এবং দোয়ায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।