
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার প্রদর্শন করা হয়েছে। ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি প্রত্যাশা এবং বাবু সোমনাথ দে-কে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা তুলে ধরা হয়েছে।
এ সময় সাইনবোর্ড গোয়ালমাঠ এলাকায় উপস্থিত ছিলেন ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, খান কেরামত আলী, খ. ম. বদিউজ্জামান বদি এবং রাসেল ফকির ও মোড়েলগঞ্জ উপজেলার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বাবু সোমনাথ দে-কে শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
বাংলার আলো টিভি ২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।