রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

ঝিলবুনিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে




 

বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রতিনিধি: শেখ মিজানুর রহমান মিলন

মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ আব্দুর রহমান খানের স্মরণে জিলবুনিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২০, ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত এ মাহফিলে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও বয়ান পেশ করেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ আব্দুর রাকিব সাহেব। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মোঃ শামছুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

তৃতীয় দিনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা শাহ ফতেহ আলী মুহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরায়শী। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা এস এম নাহিমুল ইসলাম নাহিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মদ বাকী বিল্লাহ খান।

তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে মরহুম পীর সাহেবের রুহের মাগফিরাত কামনা, ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা ইসলামী জীবনাদর্শ, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবকল্যাণের বিভিন্ন দিক তুলে ধরেন।

মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ আলী ওসমান খান।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে এ ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানান। তিন দিনব্যাপী মাহফিল শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক: রফিকুল ইসলাম রুমি

বাংলার আলো টিভি ২৪

🌐 ওয়েবসাইট: www.banglaralotv24.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews