রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোড়েলগঞ্জে বকুলতলায় পাথর মিক্সার গাড়ি সড়কে রেখে যাওয়ার কারণে ইজিবাইক ও পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষ; গুরুতর আহত ১ মান্দায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন; মোংলায় অসহায় পরিবারের মাঝে বাঙালী ফাউন্ডেশনের মাংস বিতরণ; নওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর বান্দাইখাড়া বাজারে চড়া সবজির দাম, বিপাকে ক্রেতারা; শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, মিলছে না প্রমাণ; নওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি; বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগ, ফিরছেন মঞ্জু, শাওন, সাক্কু ও কায়সার; সাপলেজায় নূরানী মাদ্রাসার মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; মোড়েলগঞ্জ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদীদের মাথাচাড়া ও ষড়যন্ত্রের প্রতিবাদে দৈবজ্ঞহাটী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে




 

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা দৈবজ্ঞহাটী ইউনিয়ান আমতলা বাজারে ফ্যাসিবাদীদের মাথাচাড়া দিয়ে ওঠা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, সাবেক চেয়ারম্যান কেয়ামত আলী খান, ইউনিয়ন যুবদল নেতা তাইজুল হাওলাদার, পুটিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শাহ আলম, ইউনিয়ন সভানেত্রী রাহিলা বেগম, সেলিম গাজী, কৃষক দলের উপজেলা সহ-সভাপতি এম এ খোকন, সাখাওয়াত খান, সিদ্দিকুর রহমান খান, ৯ নং ওয়ার্ড সভাপতি রহমান ফকির, রশিদ হাওলাদার, মন্টু দিদার ২ নং ওয়ার্ড সাধারণ মনির বেগ সম্পাদক লোকমান সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ফ্যাসিবাদীদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা ও বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক অধিকার এবং জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে আমতলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলার আলো টিভি ২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews