
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাটের মোড়েলগঞ্জে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মোড়েলগঞ্জ উপজেলার ৪নং দৈবঞ্জহাটী হাসেম খারহাট বাজারের সাথে এডভোকেট লতিফ খান বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও ট্রাকের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় আহত বাসচালক মোহাম্মদ মাসুম মিনা (২৯)। তিনি বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকার রহমান মিনার ছেলে।
অপরদিকে ট্রাকচালক মোঃ শিমুল (৩৮)। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালি এলাকার জয়নাল আবেদীন মোল্লার ছেলে। এখানকার স্থানীয়রা এবং দেখা যাচ্ছে ট্রাক তার সাইট দেখে উল্টো সাইডে এসে গাড়ির মুখোমুখি সংঘর্ষ করে।
এ ঘটনায় মোট ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও চিকিৎসাধীন অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখানে কচুয়া উপজেলার ফায়ার সার্ভিস আসেন দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।