রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে* শিক্ষিত পরিবারের ঐক্য, নীতি-নৈতিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত মোরেলগঞ্জে; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেন এডিশনাল এসপি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহফিল দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার দীর্ঘদিনের দাবিতে নতুন আশার আলো, বাস্তবায়নের অপেক্ষায় এলাকাবাসী হাজারো মানুষের দুর্ভোগের শেষ কোথায়? দ্রুত রাস্তা সংস্কারের জোরালো দাবি!* রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বাগেরহাট জেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন রাড়ীপাড়া ইউনিয়ন ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ট্রলার ডুবিতে জেলে জামাল হাওলাদারের মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মৎস্য সমিতির নেতৃবৃন্দ

মোড়েলগঞ্জে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: রফিকুল ইসলাম রুমি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় দৈবজ্ঞহাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাং হোসাইন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোড়েলগঞ্জ উপজেলা শাখা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী; মোঃ মাকসুদ আলী খান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোড়েলগঞ্জ উপজেলা শাখা; এবং হাফেজ মাওঃ মুফতি ইমরান হুসাইন, চেয়ারম্যান প্রার্থী, ১নং তেলিগাতী ইউনিয়ন। আলী আকবর মামুন ওহিদুজ্জামান নাজির আহমেদ শামীম আফসার খান জাহিদ আবুল খায়ের মশিউর রহমান
শাহজাহান নুরুল ইসলাম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ আবু বকর সিদ্দীক, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন শাখা।

আলোচনা সভায় বক্তারা মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন, কর্ম ও ইসলামী শিক্ষায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

Theme Customized By BreakingNews